শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মারিউপোলে সহস্রাধিক ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ : রাশিয়া

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।

ইউক্রেনের পূর্ব দিকে রুশপন্থী অধ্যুষিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের কাছে মারিউপোলের অবস্থান। এর দক্ষিণে ক্রিমিয়া। এ শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ।

বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। এর মধ্যে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের দাবি করল রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘মারিউপোল শহরে ইউক্রেনের ৩৬ মেরিন ব্রিগেডের ১ হাজার ২৬ ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় অস্ত্রসমর্পণ করেছে। আত্মসমর্পণ করেছে তারা।’ ইউক্রেন এখনো খবরটি নিশ্চিত করেনি।

এদিকে বুচা শহরের মেয়র বলেছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর এ পর্যন্ত তাঁর শহর থেকে চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও দাবি তাঁর।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ সেনাদের দখলে ছিল, এমন এলাকাগুলোতে ছোট শিশুদের যৌন হয়রানিসহ শত শত ধর্ষণের অভিযোগ পেয়েছেন তদন্তকারীরা।

ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশে পালিয়ে যাওয়া ৮ লাখ ৭০ হাজারের বেশি ইউক্রেনীয় দেশে ফিরেছেন।

জাতিসংঘের হিসাব অনুসারে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ৪৬ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।

সম্পর্কিত খবর