ঘোড়াশালে বিএনপি’র ইফতার পার্টিতে বাধার অভিযোগ
নরসিংদীর ঘোড়াশালে বিএনপি’র ইফতার কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় বিএনপি’র পক্ষ থেকে আজকে পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ইফতার আয়োজনের দখল করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করে । এই ইফতার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান।
আবদুল মঈন খান বলেন, আজ পলাশে ঘোড়াশাল পৌরসভার ইফতার পার্টি, আমি প্রধান অতিথি। আওয়ামী লীগ এসে সকালেই বিএনপির প্যান্ডেল দখল করে নিয়েছে, আমাদের দফতর সম্পাদক কে ইতিমধ্যে পুলিশ দিয়ে ধরে নিয়ে গিয়েছে। ইফতার করতে দেবে না বিএনপিকে। পুরো সন্ত্রাসী রাজত্ব।


