শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বিদ্যুৎ খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। এজন্য ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের পরিশোধিত মূলধনের ৪৯ শতাংশ অধিগ্রহণ করতে চায় বস্ত্র খাতের কোম্পানিটি। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল বলছে, ব্যবসা বহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে ডায়নামিক সান এনার্জি প্রাইভেটের বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাবনার ভবানীপুর ও রতনপুর মৌজায় ডায়নামিক সান এনার্জির ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-টাইড এ সৌর বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত। এ প্রকল্পের চুক্তির মেয়াদ হবে ২০ বছর।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রায় ১২ শতাংশ আয় বেড়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ২৯০ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৫৯ কোটি টাকা। প্রথমার্ধে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮ কোটি টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ৩৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ২ টাকা ৩২ পয়সা (পুনর্মূল্যায়িত)।

অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্যারামাউন্ট টেক্সটাইলের আয় হয়েছে ১৫৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১১৫ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল সাড়ে ১৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৯৯ পয়সায়।

সম্পর্কিত খবর