শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

১২ দিন বন্ধ থাকার পর পেঁয়াজ আমদানি শুরু

টানা ১২ দিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু হয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় পণ্যটির দামও কমতির দিকে। মূলত আমদানীকৃত পেঁয়াজ বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় আমদানি বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। গত সোমবার দুপুরে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়।

হিলি বাজারের পেঁয়াজবিক্রেতা শাকিল খান বলেন, রমজানের আগে আমদানি বন্ধ থাকলেও বাজারে পর্যাপ্ত ছিল। এ কারণে দাম স্বাভাবিক। কিন্তু পেঁয়াজের ক্রেতা সংকট দেখা দিয়েছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬ টাকা আর দেশীয় ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, বন্দর দিয়ে সোমবার থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এতে রমজানে পেঁয়াজের দাম বাড়বে না বলে আশা করছি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে সর্বশেষ গত ২৯ মার্চ একদিনেই ৬৩টি ট্রাকে ১ হাজার ৬৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। যদিও এর পর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। ১২ দিন বন্ধের পর গত সোমবার আবারো বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

সম্পর্কিত খবর