শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

কানাডায় তেলবীজ উৎপাদন বাড়ার পূর্বাভাস

২০২২-২৩ বিপণন মৌসুমে কানাডায় তেলবীজ উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। দীর্ঘ খরার প্রভাব কাটিয়ে উঠছে দেশটির কৃষি খাত। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবাদ বাড়িয়েছেন দেশটির কৃষকরা। এ কারণেই বিশ্লেষকরা তেলবীজ উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখছেন।

সম্প্রতি মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ২০২২-২৩ মৌসুমে কানাডায় তেলবীজ উৎপাদন ৩৫ শতাংশ বাড়তে পারে। এর আগের মৌসুমে খরার আঘাতে উৎপাদন তলানিতে নেমে গিয়েছিল।

মৌসুম শেষে প্রাক্কলিত উৎপাদন ২ কোটি ৫৭ লাখ টনে পৌঁছতে পারে। এর মধ্যে রয়েছে ক্যানোলা, সয়াবিন ও সূর্যমুখী তেলবীজ। তবে উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করবে ক্যানোলা।

তথ্য বলছে, গত বছর ভয়াবহ খরায় কানাডায় ক্যানোলা উৎপাদনে ধস নেমেছিল। ২০২০-২১ বিপণন মৌসুমে দেশটির প্রতি হেক্টর জমিতে ২৩ লাখ ৪০ হাজার টন ক্যানোলা উৎপাদন হয়। কিন্তু গত বছর উৎপাদন কমে হেক্টরপ্রতি ১৪ লাখ টনে নেমে যায়। তবে ২০২২-২৩ মৌসুমে পরিস্থিতি ইতিবাচক দিকে মোড় নেবে।

বর্তমানে তেলবীজের বৈশ্বিক চাহিদা শক্তিশালী। মূলত বৈশ্বিক রফতানিযোগ্য সরবরাহের অভাবেই চাহিদা বাড়ছে লাফিয়ে। কিন্তু কানাডার রফতানি চাহিদা অনুযায়ী বাড়ার সম্ভাবনা নেই। কারণ দেশটিতে তেলবীজের সরবরাহ কমে গিয়েছে। ফলে রফতানির পরিবর্তে স্থানীয় বাজারে তেলবীজ সরবরাহকেই গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

তথ্য বলছে, চলতি বছরের শুরুতে ক্যানোলা অয়েলের মজুদ পাঁচ বছরের গড় পরিমাণের তুলনায় ৭০ শতাংশ নিচে অবস্থান করবে বলে পূর্বাভাস মিলেছিল।

সম্পর্কিত খবর