শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

প্রেমের টানে যা করলেন কলেজছাত্রী

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ভালোবাসার টানে এক কলেজছাত্রী (২০) হিন্দুধর্ম ত্যাগ করে এরশাদুল হক (২৫) নামের মুসলিম এক যুবককে বিয়ে করেছেন। বর্তমানে ওই ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী রজনী।

ওই ছাত্রী যাত্রাপুর ইউনিয়নের ঘনেশ্যামপুর গ্রামের দিলীপ কুমার সেনের মেয়ে। এদিকে ছেলে একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

জানা গেছে, দিশা রানী সেন ধর্মান্তরিত হয়ে এফিডেভিটে উল্লেখ করেছেন- জেনে বুঝে ও স্বজ্ঞানে তিনি হিন্দুধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন।

পরে গত ২৯ মার্চ কোর্টে ঘোষণা দিয়ে ধর্মান্তরিত হন এবং একই দিনে নোটারি পাবলিকের মাধ্যমে মুসলিম ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্থানীয় ইমামের হাত ধরে পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ও দুই লাখ টাকা দেনমোহরের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে।

মোবাইল ফোনে এরশাদুল হক বলেন, দিশা রানী সেনের (জান্নাতুল ফেরদৌস রজনী) সঙ্গে গত ৭-৮ বছর আগে পরিচয় হয়। এরপর থেকেই অনেকরবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চায় সে। এভাবেই আস্তে আস্তে আমার দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

এরশাদুল হক আরও বলেন, সে ইসলামকে ভালোবেসেই মূলত হিন্দুধর্ম ত্যাগ করেছে। সে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে রোজা রাখছে। আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি রোজা রাখছি। দোয়া করবেন আমরা দুজন যেন সারাজীবন একসঙ্গে থাকতে পারি ও ইসলামিক বিধান মানতে পারি।

সদরের যাত্রাপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ওই কলেজছাত্রী হিন্দুধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর