শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

প্রথম প্রান্তিকে কৃষিবিদ সিডের মুনাফা বেড়েছে ৮৮%

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পুঁজিবাজারের এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু করতে যাওয়া কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৮৮ শতাংশের বেশি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির প্রথম প্রান্তিকের মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়েছে।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৫ লাখ ৭০ হাজার টাকা। গত বছরের একই প্রান্তিকে এ মুনাফা ছিল ৪৫ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে নিট মুনাফা বেড়েছে ৪০ লাখ ২০ হাজার টাকা বা ৮৮ দশমিক ৩৫ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা। আইপিও-পূর্ববর্তী হিসাব বিবেচনায় ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সায়।

সম্পর্কিত খবর