শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

চার কার্যদিবস পর সূচকে উত্থান

গত সপ্তাহের চার কার্যদিবস টানা দরপতন হয়েছে পুঁজিবাজারে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার প্রভাবে দৈনিক লেনদেনের পরিমাণ কমে ৫০০ কোটি টাকার নিচে নেমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার আগের সপ্তাহের নিম্নমুখিতা কাটিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে।

গতকাল লেনদেনের শুরুর পর ৮ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। শেয়ার বিক্রির চাপে পরবর্তী ১ ঘণ্টায় পয়েন্ট হারিয়ে আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট নিচে নেমে যায় সূচকটি। অবশ্য এর পর থেকে ক্রয় চাপ বাড়ার কারণে পয়েন্ট যোগ হতে থাকে সূচকে। শেষ পর্যন্ত দিনশেষে ২১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৬৪১ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, সোনালী পেপার, রেনাটা লিমিটেড ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের।

ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে গতকাল ৬৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫১৬ কোটি টাকা।

সম্পর্কিত খবর