শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সীমান্তে নিখোঁজ বাংলাদেশির লাশ মিলল ৪ দিন পর

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় গরু পারাপারকালে খাসিয়ামারা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশি যুবক তাজুল ইসলামের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাজুল ইসলাম উপজেলার বোগলা ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে সীমান্তের ওপার থেকে আনা চোরাই গরুসহ নদী পাড়ি দিতে ২০-২৫ জন যুবক স্থানীয় খাসিয়ামারা নদীতে নামেন। প্রবল স্রোতে তাজুল ইসলাম ব্যতীত সবাই গরুসহ সাঁতরিয়ে তীরে উঠেন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলনি। এ ব্যাপারে তাজুল ইসলামের স্ত্রী থানায় একটি জিডি করেন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সম্পর্কিত খবর