শিরোনাম
ডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬
down of head

৩০ মিনিটে ডিএসইতে সূচক কমেছে ২৪ পয়েন্ট

সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৬ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ২৪ পয়েন্ট।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। আর লেনদেনে রয়েছে ধীরগতি।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩৩৯টি প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৮৮টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে ছয় হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৪ পয়েন্টে কমেছে।

প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৬৮ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার।

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ৯৪ হাজার ১৪৬ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৪০টির। অপরিবর্তিত রয়েছে ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সম্পর্কিত খবর