শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

যুক্তরাজ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বাড়ানোর প্রস্তাব

যুক্তরাজ্যে বাংলাদেশী পণ্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার আগামী ২০২৯ সালের পরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়া ব্রিটেনে রফতানির ক্ষেত্রে রুল অব অরিজিন সুবিধাকে আরো সহজীকরণ ও বর্ধিতকরণেরও প্রস্তাব করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী এমপির সঙ্গে দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের মধ্যকার এক মতবিনিময় সভা থেকে গতকাল এ আহ্বান জানানো হয়।

ডিসিসিআই গুলশান সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, এপেক্স গ্রুপের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা ও এমডি সোনিয়া বশির কবির, বিজিএমইএর সহসভাপতি মিরান আলী এবং ইউনাইটেড গ্রুপের গ্রুপ চেয়ারম্যান ও এমডি মইনউদ্দিন হাসান রশিদ, ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি আরমান হক ও সহসভাপতি মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ব্রিটেন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানি গন্তব্য। সামনের দিনগুলোতে রফতানির এ ধারা আরো বাড়বে। এ সময় তিনি ব্রিটেনের ব্যবসায়ীদের বাংলাদেশে জাহাজ নির্মাণ, কৃষি প্রক্রিয়াকরণ, পাদুকা, হালকা প্রকৌশল, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন প্রভৃতি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

রুশনারা আলী বলেন, অর্থনৈতিক ও সামাজিক খাতে বাংলাদেশের বেশ সাফল্য রয়েছে। তবে এ ধারাবাহিকতা ধরে রাখতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় খুবই জরুরি।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশ ডিজাইনিংয়ের ক্ষেত্রে বেশ পিছিয়ে আছে। তাছাড়া ওষুধ শিল্পে বাংলাদেশ এখন অনেক ভালো করছে। এ খাতে ব্রিটেনের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য খাতে ভালো মানের নার্স তৈরিতে বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে আছে উল্লেখ করে মইনউদ্দিন হাসান রশিদ বলেন, এ খাতে ব্রিটেন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।

সম্পর্কিত খবর