শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন বাতিল হওয়া ইস্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের অর্থমন্ত্রী ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির যে আবেদন করেছিলেন, তা বাতিল হওয়ার বিষয়টি ‘লজ্জাজনক ও কলঙ্কময়’।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় অর্থমন্ত্রীর এ পদত্যাগ দাবির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবির বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একজন মন্ত্রী (অর্থমন্ত্রী) হিসেবে ভুয়া তথ্য দেওয়াকে অপরাধমূলক কাজ বলে মনে করা হয়। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার প্রচেষ্টার দায়ে সভা তার পদত্যাগ দাবি করে।

সভার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিন্নমত পোষণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্তিকরণের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।

সভায় ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবিও জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর