শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

ইটবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

বান্দরবানের লামায় ব্রিকফিল্ডের ইট বহনকারী ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা শামুকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই লামা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া ভর্তি করা হয়েছে। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সবাই নোয়াখালী থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় ব্রিকফিল্ডে কাজ করতে যাচ্ছিলেন।

প্রত্যেক্ষদর্শী মো. এরশাদ ও নাজিম উদ্দিন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার কাঁঠালছড়াস্থ ‘পিবিএন’ ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে ট্রাকটি চকরিয়া যাচ্ছিল। এ সময় কিছুদূর আসার পরে ইয়াংছা শামুকছড়া ব্রিজের পাশে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা শ্রমিকরা ট্রাক ও ইটের নিচে চাপা পড়েন।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজন মারা যায়। আহত ৪ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য চকরিয়া হাসপাতালে চকরিয়া থানা থেকে পুলিশ গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আমাদের হেফাজতে আছে। চালক পলাতক রয়েছেন।

 

সম্পর্কিত খবর