শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

বিএনপির ৫০ নেতাকর্মীর আগাম জামিন

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ মুন্সীগঞ্জ জেলার দলীয় ৫০ নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন। মুন্সীগঞ্জে পুলিশের মামলায় মঙ্গলবার হাইকোর্ট থেকে তারা আগাম জামিন পান।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

বিএনপির আইনজীবী খোন্দকার আব্দুল হামিদ ডব্লিউ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৬ সপ্তাহের জন‍্য আগাম জামিন প্রদান করেন।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, ‘তেল-চাল-ডাল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৫ মার্চ বিএনপির লৌহজং উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ঘোড়দৌড় বাজারস্থ উপজেলার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে প্রশাসনের পূর্ব অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ নেতাকর্মীদের উপর বিনা উস্কানিতে অতর্কিত হামলা করে। এতে অনেক নেতাকর্মীদের আহত হন। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে আমাকেসহ লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শাহজাহান খান, সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মঙ্গলবার আমরা ৫০ নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ৬ সপ্তাহের জন‍্য আগাম জামিন প্রদান করেন।

সম্পর্কিত খবর