শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

এবারের ঈদে একদিন বাড়তি নিলেই ৯ দিনের ছুটি

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। পরম করুণাময়ের সন্তুষ্টিলাভের আশায় বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে উঠবে। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে প্রতি বছরই নাড়ির টানে বাড়ি ফিরে মানুষ। নাগরিক ও কর্মজীবনের ব্যস্ততা মাড়িয়ে ওই সময় সবাই চায় যতটা সম্ভব পরিবার-পরিজনকে সময় দিতে। ফলে ঈদ এলেই কর্মজীবী মানুষের আলোচনায় আসে ছুটির প্রসঙ্গ।

মঙ্গলবার (৮ মার্চ) এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সূচি অনুযায়ী, রমজান শুরুর সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল। ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩ মে। সেক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন।

ঈদের ছুটি মূলত তিনদিন। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয় দিন হতে পারে।

ছুটির হিসাবে দেখা যাচ্ছে, ঈদের আগের শুক্রবার হচ্ছে ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম, মঙ্গল ও বুধবার যথাক্রমে ২, ৩ ও ৪ মে ঈদের সরকারি ছুটি মিলে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয়দিন।

এক্ষেত্রে ৫ মে বৃহস্পতিবার কেউ ছুটি নিতে পারলে ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) মিলিয়ে তিনি মোট ৯ দিন ঈদের ছুটি কাটাতে পারবেন।

সম্পর্কিত খবর