শিরোনাম
icon স্বর্ণের দাম আরও কমল icon বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো icon পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা
down of head

মিছিল-স্লোগানে বিএনপির সমাবেশ মুখরিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ শুরু হতে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে এই সমাবেশ।

এরই মধ্যে সমাবেশস্থলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। এসময় তারা ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগানে পুরো এলাকা মাতিয়েছে রাখেন।

মিনি ট্রাকের ওপর হবে সমাবেশের মঞ্চ। আর রাস্তায় কর্মীদের বসার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল।

বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে নেতাকর্মীদের উপস্থিতির কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। প্রথম পর্যায়ে ঢাকায় হচ্ছে এই সমাবেশ। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে হবে এই কর্মসূচি। ১৫ মার্চ কর্মসূচি শেষ হবে।

সম্পর্কিত খবর