শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অঝোরে কাঁদলেন মিথিলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার শ্রদ্ধাভরে জাতি স্মরণ করেছে ভাষা শহীদদের। তবে এবারের একুশে ফেব্রুয়ারিতে দেশে নেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আছেন ভারতে আর নতুন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

তবে এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলে যাননি এই তারকা। শুটিং শেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজতেই আবেগি হয়ে পড়েন মিথিলা। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণ করতেই মিথিলার দু’চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। অবশেষে অঝোরে কাঁদেন এই অভিনেত্রী।

এদিকে, ‘মন্টু পাইলট’ সিরিজে মিথিলার বিপরীতে আছেন সৌরভ দাস। এই অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্টে সে সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েব সিরিজটির শুটিং শেষে মিথিলাসহ সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। পাশেই বাজতে শুরু করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। গানটি বাজানোর কিছুক্ষণের মধ্যে মিথিলা আবেগি হয়ে পড়ে অঝোরে কাঁদতে শুরু করেন। এরপর তাকে বুকে টেনে নিয়ে তার সহকর্মীরা সান্ত্বনা দিতে থাকেন।

ভিডিও’র ক্যাপশনে সৌরভ লেখেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারারাত শুটিংয়ের শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। অমর একুশ, ভাষা দিবস।’

গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাট থেকে শুরু হয়েছে সিরিজটির শুটিং। কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজনে অভিনয় করছেন মিথিলা। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।

 

সম্পর্কিত খবর