আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন : বিএইচবিএফসি
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ পর্ষদের পক্ষে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বিএইচবিএফসির পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।



