বইমেলায়ও শুরু হয়ে গেছে ‘ভাইরাল নাচ’
‘বইমেলায়ও শুরু হয়ে গেছে ভাইরাল ‘আইসক্রিম নাচ’, তাও প্রবেশগেটে নিরাপত্তা কর্মীদের নাগের ঢগায়। কর্তৃপক্ষ কি কিছুই দেখেন না? যতদূর জানি বইমেলায় কোনো স্টলে সাউন্ড সিস্টেম ব্যবহারের অনুমতি নাই। তাহলে এসব দোকান ক্যামনে উচ্চ সাউন্ডে গান বাজায়?’
শুক্রবার পাঠচিত্র প্রকাশনীর ফেসবুক পেইজে একটি ভিডিও প্রকাশ করে এভাবেই লেখা হয়েছে। এদিন মেলায় দেখা যায়, টিএসসি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণের প্রবেশ গেট সংলগ্ন খাবারের দোকানে ভিন-দেশি গান বাজিয়ে নেচে নেচে খাবার বিক্রি করছেন দোকানের কর্মীরা। এতে ভিড় জমতে দেখা যায়। পাশেই পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকলেও তারা দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে থেকেছে।
মেলায় আগত দর্শনার্থী মাহবুব সেতু বলেন, বইমেলায় তো সাউন্ড সিস্টেম ব্যবহার করার নিয়ম নেই। সব স্টলে যদি এরকম শুরু করে, তখন কি অবস্থা হবে? খাবারের দোকানে যদি সাউন্ড বাজানো যায়, তবে বইয়ের দোকানে কেন সাউন্ড ব্যবহার করা যাবে না? এই খাবারের দোকানগুলো বইমেলার পরিবশ নষ্ট করে।



