শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

পোষা বেড়ালের মৃত্যু, লাইভে এসে অঝোরে কাঁদলেন নায়িকা

বাড়ির নয় তলার বারান্দা থেকে রোববার সন্ধ্যায় পড়ে মারা গেছে চিত্রনায়িকা পূজা চেরির পোষা বেড়াল ‘অরিও’। সে খবর ভক্তদের জানাতে ফেসবুক লাইভে জানাতে এসে অঝোরে কেঁদেছেন নায়িকা।

প্রায় চার বছর পূজার পরিবারের সদস্যের মত ছিল এ পোষা বেড়াল। পূজার সে লাইভে তাঁর ভাবী ও মা দুজনকেই কাঁদতে দেখা যাচ্ছিল।

লাইভে কাঁদতে কাঁদতে পূজা ভক্তদের বলেন, ‘আপনারা জানেন যে, অরিও আমার খুব প্রিয় ছিল। প্রায় চার বছর ধরে ওকে আমি পেলেছি। অরিও ইজ নো মোর। আমি ভাবতেও পারিনি যে সে এত তাড়াতাড়ি মারা যাবে।’

সম্প্রতি পূজা চেরি এইচএসসি পাস করেছেন; প্রস্তুতি নিচ্ছেন আইন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আসছে ঈদে পূজাকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে ‘গলুই’ সিনেমায়।

সম্পর্কিত খবর