শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

সংকট সমাধানে পুতিনকে আলোচনার প্রস্তাব ইউক্রেনের

চলমান সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

জার্মানির মিউনিখে এক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি না রাশিয়ার প্রেসিডেন্ট কী চান, তাই আমি আলোচনায় বসার প্রস্তাব করছি।’

এদিকে, মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়া আলোচনার জন্য স্থান বেছে নিতে পারে।

জেলেনস্কি বলেন, ‘শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে ইউক্রেন শুধু কূটনৈতিক পথ অনুসরণ করবে।’ স্থানীয় সময় শনিবার পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতারা ইউক্রেনে একটি পূর্ণ সামরিক সংহতির নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর জেলেনস্কি এসব কথা বলেন।

তবে, ইউক্রেনের প্রস্তাবের বিষয়ে ক্রেমলিন থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পশ্চিমা নেতারা ক্রমবর্ধমান ভয়ানক সতর্কবার্তা দিয়ে বলছেন, রাশিয়া তার প্রতিবেশীর ওপর যেকোনো সময়ে আক্রমণ করবে বলে মনে হচ্ছে।

কয়েক দিনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কায় জার্মানি ও অস্ট্রিয়া তাদের নাগরিকদের ইউক্রেন ছেড়ে যেতে বলেছে। জার্মান বিমানবাহী সংস্থা লুফথানসা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও ওডেসার ফ্লাইট বাতিল করেছে।

কিয়েভে ন্যাটোর লিয়াজোঁ অফিস জানিয়েছে, তারা কর্মীদের ব্রাসেলস এবং পশ্চিম ইউক্রেনের শহর লভিভে স্থানান্তর করছে।

সম্পর্কিত খবর