শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

নয়াপল্টনে শয়নকক্ষে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

রাজধানীর নয়াপল্টনে শয়নকক্ষ থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম তাহসীন রোহান। বয়স ১৭। তার বাবার নাম মৃত মোস্তাফিজুর রহমান মানিক। বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। পরিবারের সঙ্গে নয়াপল্টনে মসজিদ গলিতে ভাড়া বাসায় থাকত।

রোহানের ভাই রায়হান জানান, রোহান মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার সন্ধ্যায় সে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের লোকজন অনেকক্ষণ ডাকাডাকি করেও তার সাড়া পায়নি। পরে দরজার লক খুলে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রোহান।

রোহানের আত্মহত্যার কারণ জানে না পরিবার। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পল্টন থেকে অচেতন অবস্থায় এক কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি পল্টন থানাকে এরই মধ্যে অবগত করেছি। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

 

সম্পর্কিত খবর