শিরোনাম
ডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২
down of head

আন্তর্জাতিক বাজারের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে চাল, ডাল, তেল ও চিনির দাম বাড়লেও কৃষি পণ্যের দাম কমেছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় ট্রেডিং করপোরেশনের মাধ্যমে (টিসিবি) দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার ভর্তুকি দিচ্ছে। রমজান মাস সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির পণ্য ৫০ লাখ মানুষকে সরবরাহের সক্ষমতা বাড়িয়ে ১ কোটি মানুষকে দেওয়া হবে।

সম্পর্কিত খবর