শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

হুমকি পেয়ে বনানী থানায় জিডি করলেন নিপুণ

হুমকি পেয়ে রাজধানীর বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

মঙ্গলবার বিকেল ৫টায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নিপুণ।

সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘গতকাল (সোমবার, ১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আমি বনানীর বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন লোক আমার দিকে এগিয়ে আসেন। আমি তাদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তারা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। না হলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতের যে আপিল সেটার কথা বলেছেন। তাই আমি বনানী থানায় জিডি করেছি। ’
এ সময় নিপুণ দাবি করেছেন, তিনি এখনো বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন রেখেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার এ আদেশ দেন নিপুণের আইনজীবীর আবেদনে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

সম্পর্কিত খবর