শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

‘ভারতীয় খাবার জঘন্য’, মার্কিন শিক্ষাবিদের টুইটে তোলপাড়

ভারতীয় খাবারকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন এক শিক্ষাবিদ। এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেছেন। তবে তার এমন মন্তব্যে ভারতের সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় চলছে।
মার্কিন শিক্ষাবিদ টম নিকোলস টুইট বার্তায় লিখেন, ‘ভারতীয় খাবার অতীব জঘন্য। আর আমরা শুধুমাত্র ভান করে এমন খাবার খাই। তাই না?’
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ইউএস নেভাল ওয়্যার কলেজের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক টম নিকোলস।
টমের এমন মন্তব্যের পর সমালোচনায় ফেটে পড়েন নেটিজেনরা।
নীল কাটিয়াল বলে এক ব্যক্তি টুইট করেন, ‘আপনার জিভে কি স্বাদকোরক নেই?’ এই প্রসঙ্গে প্রাক্তন মার্কিন অ্যাটর্নি প্রীত ভাড়ার টুইট করে লেখেন, ‘টম তোমার ভাবনা চিন্তার বদল দরকার। আমার সঙ্গে একদিন খেতে চলো আসল ভারতীয় খাবারের স্বাদ কী জানতে পারবে।’
তবে এই বিষয়ে আরও একটি টুইট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই মার্কিন অধ্যাপক।
টুইট করে তিনি লেখেন, ‘এর আগেও অনেক জনই আমার এই মতামত বদলানোর চেষ্টা করেছিল। কিন্তু কেউই সফল হয়নি। হয়ত আমার ডিএনএ ভারতীয় খাবার সহ্য করতে পারে না।’

সম্পর্কিত খবর