শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

কবরস্থান দখল করে ইউপি চেয়ারম্যানের মার্কেট

প্রভাব খাটিয়ে কবরস্থানের জমিতেই নির্মাণ করেছেন মার্কেট। প্রতারণার আশ্রয় নিয়ে পূর্বের রেকর্ড পাশ কাটিয়ে সুকৌশলে করেছেন ভূমির শ্রেণি পরিবর্তন। স্থানীয় উপকারভোগীরা এমন অপকর্মের প্রতিবাদ করলে তাদের হুমকি ধামকি দিচ্ছেন। এনিয়ে এলাকার মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও তারা ভয়ে মুখ খুলতে নারাজ। নানা সময়ে তার ক্ষমতার দাপটে অতিষ্ঠ এমন অভিযোগ ওই ইউনিয়নের দুর্ভোগগ্রস্তদের। তারা বলছেন দাপটের নেপথ্য কারণ তিনি ইউনিয়ন চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সহ-সভাপতি। এর আগেও নানা অভিযোগে সমালোচিত ওই নেতা ও ইউপি চেয়ারম্যান এখন কবরস্থানের জমি দখল করে দোকান মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল আহবাব শাহজাহান কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে হায়াত শহীদ সিপন নামের এক ব্যক্তি ১৪ই নভেম্বর কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন করেন। এর অনুলিপি জেলা প্রশাসক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরেও পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়াতে জেলা- উপজেলাজুড়ে এ নিয়ে তোলপাড় চলছে। তারা এমন অনৈতিক কাজের জন্য নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বরমচাল ইউনিয়নের জিন্নানগর মৌজার খতিয়ান নং-এস.এ ১১৯৭, ডি.পি ৪১৭, এস.এ দাগ নং-১৪৭৬ মূলে কবরস্থানের ৩০ শতাংশ জমি দখল করে একটি পাকা টিনশেড দোকান মার্কেট নির্মাণ করেছেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব শাহজাহান। কবরস্থানের জমিতে মার্কেট নির্মাণের সময় এলাকাবাসী বিরোধিতা করলে তিনি তাদের ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেন।
বরমচাল ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়া জানান, এটাই সত্য একসময় জমিটি পৃথিমপাশা জমিদার বাড়ির ছিল। এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ব্যবহারের জন্য এটি দেয়া হয়েছে। এখনো এখানে কবরের অনেক চিহ্ন রয়েছে। কিন্তু চেয়ারম্যান ওখানে মার্কেট নির্মাণ করে নিজের দখলে নিয়েছেন। এটা দুঃখজনক। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরমচাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব শাহজাহান বলেন আমি আমার জমিতে মার্কেট নির্মাণ করেছি, কবরস্থানের জমিতে নয়। আর এখানে কোনো কবরস্থান নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র চালাচ্ছে। এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন- এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে উপজেলা ভূমি কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটিও করা হয়েছে। তারা রেকর্ডপত্র যাচাই ও তদন্ত করে প্রতিবেদন দেবেন। ওই আলোকেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর