শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

বাংলাদেশি রসনায় তৃপ্ত হলেন সিঙ্গাপুরবাসী ও বিদেশী কুটনীতিকগণ

বাংলাদেশ ফুড ফেস্টিভালে বাংলাদেশ-সিঙ্গাপুরশ অন্যান্য দেশের কূটনীতিবিদরা। ফাইল ছবি।
সিঙ্গাপুরে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সপ্তাহব্যাপী বাংলাদেশ রসনা উৎসব। গত ১১ নভেম্বর ২০১৯ তারিখে সিঙ্গাপুরের মান্দারিন অরচার্ড হোটেলের ট্রিপল থ্রি রেস্টুরেন্টে উৎসবের উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। উৎসবটি চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলে ৬০ জনেরও অধিক অতিথি উপস্থিত ছিলেন। তাদের সকলকে বাংলাদেশী রসনা দিয়ে আপ্যায়ন করা হয় অনুষ্ঠানে। ১১-১৭ নভেম্বর ২০১৯ পর্যন্ত সপ্তাহব্যাপী চলমান রসনা উৎসব সবার জন্য উন্মুক্ত হওয়ায় বাংলাদেশী রান্নার স্বাদ গ্রহণের সুযোগ পাচ্ছেন সিঙ্গাপুরের স্থানীয় অধিবাসীরাও। একইসঙ্গে বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিত হতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশি রসনায় তৃপ্ত হলেন সিঙ্গাপুরবাসী ও বিদেশী কুটনীতিকগণ
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও সিঙ্গাপুরের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে হাইকমিশনের পক্ষ থেকে এই প্রয়াস। ভাষার ভিন্নতা থাকলেও খাবারের স্বাদ ও সঙ্গীতের মুর্ছনা হৃদয়ঙ্গম করে ভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিতি হওয়া সম্ভব।’

রসনা উৎসবে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতের দায়িত্বে আছেন বাংলাদেশের প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের প্রথিতযশা রন্ধনশিল্পী জনাব হাবিবুর রহমান ও তার দু’জন সহযোগী । রেস্টুরেন্টের কর্মচারীগণ বাংলাদেশী পোষাকে সজ্জিত হয়ে অতিথিদের খাবার পরিবেশন করছেন। রেস্টুরেন্টের প্রবেশমুখ বাংলাদেশী হস্তশিল্প, কারুপণ্য ও ঐতিহ্যবাহী উপাদান দিয়ে সজ্জিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ প্রদর্শনীস্থল ঘুরে দেখেন এবং সামগ্রিক আয়োজনের ভুয়সী প্রশংসা করেন।

সম্পর্কিত খবর