শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে বিচ্ছেদের ঘটনা ঘটে

স্বামীর চেয়ে স্ত্রীর রোজগার বেশি কিংবা সমান হলেই মানসিক পীড়ায় ভোগেন স্বামী। সংসার জীবনে যারা ১৫ বছর পার করেছেন এমন ৬ হাজার দম্পতির ওপর গবেষণা করে এমনটাই বলছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের একদল গবেষক।

গবেষণাটি বলছে, সংসার জীবনে অনেক সুখবর স্বামী-স্ত্রীর জন্য অশান্তি নিয়ে আসে। বিশেষ করে স্ত্রী বেশি উপার্জন করলে তা স্বামীর জন্য পীড়াদায়ক।
গবেষণায় দেখা গেছে, যেসব স্ত্রীরা তার স্বামীর আয়ের উপর নির্ভরশীল সেই স্বামীরা মানসিকভাবে বেশি ভালো থাকেন। যেসব স্বামী তার স্ত্রীর চেয়ে কম আয় করেন তারা মানসিক কষ্টে ভোগেন। শুধু তাই নয়, সংসারের মোট খরচ উভয়ই সমান বহন করলেও স্বামী মানসিক পীড়ায় ভোগেন। তবে স্ত্রীর আয় ৪০ শতাংশ এবং নিজের আয় ৬০ শতাংশ হলেই স্বামী ভালো অনুভব করেন।

গবেষণায় আরও উঠে এসেছে, স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে সংসারে ক্ষমতা নিয়েও দর কষাকষি হয়। এই দর কষাকষি এমন একপর্যায় চলে যায় যে, এক সময় তারা বিচ্ছিন্ন হয়ে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন।

গবেষণায় নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব বাথ স্কুল অব ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ ডা. জোয়ানা সিরিদা। তিনি বলেন, কম আয় করা স্বামীরা সংসারে নিজেদের মূল্যহীন ও সামাজিকভাবে নিজেকে দুর্বল মনে করেন। এসব কারণে তারা সবসময় অস্থিরতা এবং হতাশায় ভোগেন। যা তার সার্বিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে অর্থাৎ উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, অনিদ্রা-সর্বপরি মানসিক ও সামাজিক সমস্যায় ভোগেন।

সম্পর্কিত খবর