শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বিশেষ দিনে সুখবর দিলেন কণ্ঠশিল্পী পুতুল

ফাল্গুনের প্রথম দিন ও ভালোবাসা দিবসে সুসংবাদ দিলেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। মা হতে যাচ্ছেন তিনি। এই নিয়ে তিনি এবং তার স্বামী সৈয়দ রেজা আলীও দারুণ খুশি। আজ সোমবার সুসংবাদটি ফেসবুকে পুতুল নিজেই জানিয়েছেন। সঙ্গে বসন্তের সাজে সেজে ছবিও প্রকাশ করেছেন।

পুতুল বলেন, ‘আশা করি, পরিবারের নতুন অতিথি আসবে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষে। শারীরিকভাবে এখন বেশ ভালো আছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এদিকে ফেসবুক বার্তায় পুতুল লিখেছেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভিতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভিতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি প্রতিনিয়ত একটা ভ্রূণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর রেজা। একটা গিটার ও একটা মাইক্রোফোনের ব্যান্ডে ঝুনঝুনি হাতে আসতে চলেছে একজন, পরিপূর্ণ হতে চলেছে পুতুলপরিবার।’

উল্লেখ্য, গতবছর ১৪ এপ্রিল কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস শুরু আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন পুতুল। তার বর অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত এবং তিনি গিটারিস্টও।

সম্পর্কিত খবর