রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানা এবং রামপুরা থানা ছাত্রদল যৌথভাবে এই মশাল মিছিলের আয়োজন করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ছাত্রদলের আহবায়ক জসিম সিকদার রানা, যুগ্ম আহবায়ক বাছিরুল ইসলাম খান রানা, সাজেদ হাসান, জাহিদ হাসান রাসেলসহ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা-কর্মীরা।



