গ্লোবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখার উদ্বোধন
গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন চারটি উপশাখার উদ্বোধন করা হয়। ঢাকার বালুঘাট বাজার, নারায়ণগঞ্জের আতলাপুর, নাটোরের জোনাইল বাজার ও সিরাজগঞ্জের বেলকুচিতে একটি করে সর্বমোট চারটি উপশাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের এএমডি মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, ডিএমডি সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



