শিরোনাম
icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

ঐতিহ্যবাহী পণ্যের গৌরব ফেরাতে কাজ করছে সরকার

ঐতিহ্যবাহী পণ্যের গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন সকালে অনুষ্ঠিত বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিদেশী নাগরিকদের জন্য আয়োজন ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ ডে’ এমনটা জানান প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূত। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ফেস্টিভ্যালের নানা দিক তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি) সভাপতি মানতাশা আহমেদ।

শিক্ষামন্ত্রী বলেন, মসলিনসহ দেশের ঐতিহ্যবাহী পণ্যের গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এসব পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মেলায় বয়নশিল্প প্রদর্শনের পাশাপাশি প্রায় ৫০টি স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হচ্ছে শাড়ি-লুঙ্গি-গামছা, খাদি, নকশিকাঁথা, বেনারসি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, শতরঞ্জি, পটচিত্র, রিকশা পেইন্ট, জুয়েলারি, টেরাকোটা, পিতল, কাশা, শঙ্খ, মণিপুরি কাপড়, রাঙ্গামাটির চাকমাসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাপড় ও হস্তশিল্প পণ্য, পাটজাত, বাঁশ ও বেতজাত পণ্য। রয়েছে খাতভিত্তিক পণ্যের ইতিহাস নিয়ে তথ্যচিত্র, পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা প্রদানসহ নানা আয়োজন। ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছেন বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিজাইনার, শিল্পী, তাঁতিসহ ঐতিহ্যবাহী পণ্যের উদ্যোক্তারা। ফেস্টিভ্যালে লোকজ শিল্পীদের সংগীত পরিবেশনা, সেমিনার, ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং ইভেন্টের আয়োজন রয়েছে।

গতকাল বিকালে আয়োজিত ‘ঐতিহ্য সংরক্ষণে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।

বরাবরের মতোই এবারও ক্রেতা-দর্শকদের আকৃষ্ট করা এবং বিনোদনের লক্ষ্যে লোকজ সংগীত পরিবেশনের ব্যবস্থা রয়েছে। এছাড়া ফেস্টিভ্যাল উপলক্ষে প্রতিদিন বিভিন্ন ডিজাইনার কর্তৃক তাঁতের তৈরি পোশাকের ‘ফ্যাশন শো’র আয়োজন রয়েছে।

সম্পর্কিত খবর