ভারতে চিকিৎসা বিল পরিশোধ সহজ করল ভিসা
ভারতে স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক দক্ষিণ এশিয়ার মানুষদের চিকিৎসাসেবা-সংক্রান্ত বিল পরিশোধের পদ্ধতি সহজ করতে হাসপাতাল সেবা ডেলিভারি প্লাটফর্ম ভাইদামের সঙ্গে অংশীদারিত্ব করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা।
এ নিয়ে ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে বিস্তৃত পরিসরের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন এবং চিকিৎসা বাবদ খরচ ভিসা কার্ড ব্যবহার করে সহজে পরিশোধ করতে পারেন, এজন্য আমরা ভাইদামের সঙ্গে চুক্তি করতে পেরে আনন্দিত।
ভাইদাম হেলথের কো-ফাউন্ডার পঙ্কজ চন্দনা বলেন, গত ছয় বছরে এখন পর্যন্ত হাজারো মানুষকে চিকিৎসাসেবা দেয়ার মাধ্যমে এখন আমরা বিশ্বজুড়ে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড ভিসার গর্বিত অংশীদার হয়েছি, যাতে করে ভিসার কার্ডধারীরা ভাইদাম হাসপাতাল নেটওয়ার্কের মাধ্যমে সেবা গ্রহণ করে দ্রুত সুস্থ্য হতে পারেন।
ভাইদাম প্লাটফর্মটি বাংলাদেশ ও নেপালসহ অসংখ্য দেশ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের বিভিন্ন চিকিৎসাসেবা পাওয়ায় ভারতজুড়ে ৫০টিরও বেশি হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের জন্য বিশেষজ্ঞ সেবার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে। এছাড়াও, রোগীদের ভিসা আমন্ত্রণ ও ভারতে পৌঁছানোর পর ভাইদাম রোগীদের ভ্রমণ সংশ্লিষ্ট অন্য বিষয়গুলোতে সহযোগিতা করে।



