শিরোনাম
icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস
down of head

হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার নিয়ে মামুন আজিম ও আরো বেশিকিছু ব্যক্তির বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্টের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নির্দেশ দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএসইসি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মামুন আজিম এবং অন্যদের মাধ্যমে শেয়ার লেনদেনের ক্ষেত্রে অবৈধ, বেআইনি ও অসৎ কর্মকাণ্ডের বিষয়ে উত্থাপিত অভিযোগ হাইকোর্টের নির্দেশে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছে বিএসইসি। এক্ষেত্রে অভিযুক্তরা শেয়ার লেনদেনের ক্ষেত্রে ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে কিনা সেটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হককে প্রধান করে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হলেন সংস্থাটির উপপরিচালক মো. সিরাজুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ব্যবস্থাপক মো. মাসুদ খান।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করার জন্য হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশনা এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামুন আজিম সাউথইস্ট ব্যাংকের পরিচালক আজিম উদ্দীন আহমেদের ছেলে। গত বছর মামুন আজিম তার বোন ফারজানা আজিমকে শেয়ার উপহার দিয়েছিলেন। এ শেয়ার উপহার দেয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। একপর্যায়ে বিষয়টি আদালতে গড়ায়।

সম্পর্কিত খবর