শিরোনাম
down of head

সিএসইর নতুন সিআরও মোহাম্মাদ মাহাদী হাসান

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) হিসেবে মোহাম্মাদ মাহাদী হাসানের নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মাহাদী হাসান ২০০৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার ও রিলেশনশিপ ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি অ্যাথেনা ভেঞ্চার ও ইকুইটিস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। মাহাদী হাসান বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মোহাম্মাদ মাহাদী হাসান একজন সিএফএ চার্টার হোল্ডার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সম্পর্কিত খবর