শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওসমান বিশ্বাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেন।

গ্রেফতারকৃত ওসমান বিশ্বাস উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সাইফুর রহমান বিশ্বাসের ছেলে।

অভিযোগে জানা যায়, ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রী এবং ওসমান বিশ্বাস একই গ্রামের বাসিন্দা। শনিবার দিবাগত রাতে ওসমান বিশ্বাস কৌশলে ঘরে ঢুকে ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই মাদ্রাসাছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওসমান বিশ্বাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয় কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ বলেন, গ্রেফতারকৃত ওসমান বিশ্বাসকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর