প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য শফিকুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য এবং চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ইমরান ইকবাল, পরিচালনা পর্ষদের সদস্য আবদুস সালাম মুর্শেদী, পরিচালনা পর্ষদের সদস্য জামাল জি আহমেদ ও নাহিয়ান হারুন। এছাড়াও ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, এমডি ও সিইও এম রিয়াজুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।



