শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

এবার সোহানের পদত্যাগ চাইছেন পরিচালক সমিতির সদস্যরা

বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে ছয়দিন পেরিয়ে গেলেও এ নিয়ে ঝামেলা মিঠছে না। এবার নিজ সমিতিতেই বেকায়দায় পড়লেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। সমিতির একাংশের সদস্যরা তার পদত্যাগ চেয়েছেন। শিল্পী সমিতির নির্বাচনের দিন (২৮ জানুয়ারি) আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সোহান। কিন্তু সেদিন এফডিসিতে পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, আর এতেই ফুঁসে উঠেছেন নির্মাতারা।

বিষয়টিকে পরিচালকদের কেউ কেউ ‘অপমানজনক’ বলেও উল্লেখ করেছেন। প্রশ্ন তুলেছেন, নির্বাচনে পরিচালক সমিতির সভাপতি হয়ে সোহানুর রহমান সোহান ওই নির্বাচনে কিভাবে দায়িত্ব পালন করেন? এমন প্রশ্নে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরিচালকরা। তারা সোহানুর রহমান সোহানকে পদত্যাগ করতে বলেন। এ নিয়ে নির্বাচনের পরেরদিনও এফডিসি উত্তপ্ত ছিল।

সভাপতি পদে অনাস্থার জন্য পরিচালকরা স্বাক্ষর গ্রহণও করেছেন। ক্রমেই সোহানুর রহমান সোহানের পদত্যাগের দাবি জোরাল হয়ে ওঠে। অনাস্থা প্রকাশে সম্মতি প্রকাশ করে ইতোমধ্যে দেড় শতাধিক পরিচালক স্বাক্ষর করেছেন। জানা গেছে, গঠনতন্ত্র অনুযায়ী দুই শ পরিচালক সম্মতি প্রকাশ করে স্বাক্ষর করলে ওই পদত্যাগের বিষয়টি কার্যকর হবে।
বিষয়টি নিয়ে নির্মাতা এম আউয়াল পিন্টু গণমাধ্যমকে বলেন, ‘যেখানে আমরা অপমানিত হয়েছি, সেখানে সভাপতি হয়ে উনি কিভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন? ওনার বয়কট করা উচিত ছিল। কিন্তু উনি করেননি। স্বাভাবিকভাবেই পরিচালকরা তার পদত্যাগ চাইছে। তবে পদত্যাগ এত সহজ নয়, কেননা গঠনতন্ত্র অনুযায়ী দুই শ পরিচালকের সম্মতি সংবলিত স্বাক্ষর লাগবে। যেটা কঠিন হতে পারে। আর পদত্যাগই যে সমাধান তা-ও নয়, অন্যকিছুও হতে পারে, অন্য কোনোভাবে সমাধান।’

দেড় শতাধিক পরিচালক যে অনাস্থাপত্রে স্বাক্ষর করেছেন সেটি রয়েছে নির্মাতা নাসির মিলনের কাছে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের জন্য অপমানজনক একটা ঘটনা ঘটেছে। আমাদের সভাপতি সাহেবের নির্বাচনের দিন এফডিসিতে কোনো কাজ ছিল না, তাঁকে চলে আসতে বলা হলেও তিনি আসেননি। এখন নির্বাহী কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে, না হলে আমরা সাধারণ সদস্যরা মিলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন গণমাধ্যমকে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের পরেরদিন সবাই একটু সেন্টিমেন্টাল হয়ে গিয়েছিল, যার কারণে এই স্বাক্ষর গ্রহণ করেছিল। এখন সব ঠিক হয়ে গেছে। আর পদত্যাগ তো চাইলেই হয় না, একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। কাল কেবিনেট মিটিং হয়েছে, এখন সব ঠিক।’

 

সম্পর্কিত খবর