শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রাবির শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস, প্রক্টর প্রত্যাহার

ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রক্টর ড. লিয়াকত আলীকে প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভিসি বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এদিকে আজ সকালে জানাজার জন্য নিহত শিক্ষার্থীর মরদেহ ক্যাম্পাসে আনা হয়েছে।

আজ সকাল সাড়ে নয়টার দিকে মাহবুবের মরদেহ প্রথমে চারুকলা অনুষদে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর সকাল সোয়া ১০টার দিকে জানাজার জন্য তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেয়া হয়।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হন। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের আওতায় দুই আবাসিক হল ও একটি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে।

কাজের নির্মাণসামগ্রী আনা হচ্ছিল ট্রাকে করে। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে হিমেলের সঙ্গে আরও দুজন ছিলেন। ট্রাকের ধাক্কায় হিমেল ঘটনাস্থলেই নিহত হন। অন্য দুজন গুরুতর আহত হন।

এদিকে হিমেলে মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে তারা সেখানে থাকা চারটি ট্রাকে আগুন লাগিয়ে দেন। ঘটনার পর এক ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের কেউ না আসায় শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের গেটের তালা ভাঙার চেষ্টা করেন।

সম্পর্কিত খবর