শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

হজের নিবন্ধন নিয়ে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনও শুরু হয়নি। এ নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দালাল চক্র হজের নিবন্ধনের কথা বলে হজে যেতে আগ্রহীদের কাছ থেকে অর্থ আদায় করছে। কিন্তু করোনার কারণে হজের নিবন্ধন এখনও শুরুর সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন।

এছাড়া, সারা বছরই ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। কিন্তু করোনার কারণে ২০২০ সালে শুধু সৌদি আরবের মুসল্লি দিয়ে হজ সম্পাদন করা হয়। সংক্রমণ এড়াতে ২০২১ সালে বিশ্বের সব দেশ থেকে ৬০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব।

সম্পর্কিত খবর