শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভাষার মাসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

ভাষার মাসে যারা শহীদ মিনার নির্মাণ করেছেন নওগাঁয় তাদের স্মরণে পুষ্পস্তর্বক অর্পন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভাষার মাসের প্রথম প্রহরে নওগাঁর প্রথম শহীদ মিনারের (সাবেক বি.এম.সি কলেজ, বর্তমান সরকারি বিএমসি মহিলা কলেজ) শহীদ বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন করে ভাষা সংগ্রামী ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এ সময় শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বিন আলী পিন্টু, সভাপতি অ্যাডভোকেট ডি.এম. আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সহ-সাধারণ সম্পদক শাকিরুল ইসলাম রাসেল ও সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৫৬ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে তৎকালীন নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ বর্তমানে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজে বাঁশ, কাঠ ও কাঁদা মাটি দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছিলেন কলেজের সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার।

এ সময় সহযোগিতায় ছিলেন, মোল্লা মোতাহার, নুরুল ইসলাম, খালেদ তাহের, মোজাহারুল ইসলাম, এমএ রকিবসহ অনেকে।

সম্পর্কিত খবর