শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অনুমতি ছাড়া সমাবেশের সাহস বিএনপির নেই : কাদের

অনুমিত ছাড়া বিএনপির সভা-সমাবেশের সাহস ও শক্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়া বিএনপি সভা সমাবেশ করবে বিষয়টি আমার কাছে হাস্যকর।’

‘পুলিশের অনুমতি ছাড়া তাদের সভা-সমাবেশ করার সাহস, শক্তি আছে কি না আমার প্রশ্ন আছে। আন্দোলনে তাদের কোন সক্ষমতা আছে?’

বিএনপি কোন আন্দোলনে ৫০০ লোক দেখাতে পারেনি বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির আমলে আওয়ামী লীগকে অনুমতি নিয়েই সভা-সমাবেশ করতে হয়েছে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তারা অনুমতি নিবেন না কেন? তাদের আমলে অনুমতি ছাড়া আমাদের কোন সভা-সমাবেশ করতে দেয়নি। ’

প্রসঙ্গত, গত রোববার রাজধানীতে বিএনপির এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের পর থেকে বিএনপি সমাবেশ করতে আর কোনো অনুমতি নেবে না। যখন প্রয়োজন সমাবেশ হবে। আমরা রাজপথে নামব, এটা আমাদের অধিকার। আমাদের সাংবিধানিক অধিকার যে, আমি প্রতিবাদ করতে পারব।

এর আগে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীতে পূর্ব নির্ধারিত সমাবেশের কর্মসূচি একদিন পিছিয়ে রোববার করে দলটি। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সম্পর্কিত খবর