শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সরকার বহির্বিশ্বের কাছে মাথা নত করে চলছে : সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার বহিঃর্বিশ্বের কাছে মাথা নত করে চলছে। তিস্তা নদীর পানির জন্য উত্তরবঙ্গ হাহাকার করছে। অথচ মানবতার খাতিরে ফেনী নদীর পানি দেয়া হয়েছে ভারতকে। এর কারণে এদেশের জনগণের কী অবস্থা হবে, সেটার দিকে নজর নাই। আস‌লে জনগণের উপর সরকার এক ধরনের প্রতিশোধ নিচ্ছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।

সেলিমা রহমান বলেন, আমরা জানি কেন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, কেন তার জামিন হচ্ছে না। তার জামিন না হওয়ার প্রধান কারণ দেশে আইনের শাসন নাই। আইন সম্পূর্ণভাবে চলছে সরকারের অধীনে।

সেলিমা রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা আজকে বিপন্ন। ১৯৭১ থেকে ৭৫ এর যে ছবি আমরা দেখেছি, আজকেও আমরা তাই দেখছি। আজকের সরকারের মুখের একমাত্র বুলি হলো উন্নয়ন।

তিনি বলেন, সরকার জানে এদেশের জনগণ কখনোই তার সরকারকে পছন্দ করে না, করবেও না। কারণ তারা যতবারই ক্ষমতায় আসে ততবারই দেখা যায় নারী ধর্ষণ, শিশু হত্যা, যুবক হত্যা, খুন-গুম, ব্যাংক লুট থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা হয় না। দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে একদম শেষ করে দিয়েছি। আজকে জনগণের পেটে লাথি মারছে। পেঁয়াজের দাম রকেটের গতিতে বাড়ছে, কিন্তু বিমানে করে নিয়ে আসার চেষ্টা করছে। এতেও তারা সফল হয়নি। পেঁয়াজের দাম আবারও বেড়েছে।

সম্পর্কিত খবর