শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ভোটগ্রহণ শুরুর ১০ ঘণ্টা আগে মারা গেলেন প্রার্থী

হবিগঞ্জের বাহুবল উপজেলার দুই নম্বর পুটিজুরী ইউনিয়নের তিন নম্বর সাধারণ ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ছিলেন মো. আনিছুর রহমান চৌধুরী কামাল। সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টায় তার নির্বাচনী এলাকায় শুরু হচ্ছে ভোট গ্রহণ। কিন্তু ভোটগ্রহণ শুরুর ১০ ঘণ্টা বাকি থাকতে মৃত্যুবরণ করলেন তিনি। রবিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার রাজসুরত গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

আনিছুর রহমান চৌধুরী কামাল বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে তিন নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। এ ওয়ার্ডের সাবেক নির্বাচিত সদস্যও ছিলেন তিনি। আনিছুর রহমান চৌধুরী কামাল মৃত্যুকালে স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

মৃত প্রার্থীর চাচাতো ভাই সাজ্জাদুর রহমান সাজু জানান, রবিবার আনিছুর রহমান চৌধুরীকে অসুস্থ অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা ১০ মিনিটে তিনি মারা গেছেন। সোমবার দুপুর আড়াইটায় তার নামাজে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়, আনিছুর রহমান চৌধুরীকে কিডনিজনিত সমস্যা নিয়ে সকালে সেখানে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান বলেন, প্রার্থীর মৃত্যুর বিষয়টি সকালে নির্বাচন কমিশনকে (ইসি) জানাবে তার পরিবার। এরপর ইসি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

সম্পর্কিত খবর