শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গোপন স্ক্রিনশট ফাঁস নিয়ে যা বললেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসিটি। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ দাবি করেন জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিপুণ। কেবল মৌখিক অভিযোগ নয়, জায়েদ খানের বিরুদ্ধে কিছু প্রমাণও তুলে ধরেন তিনি। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের এক ব্যক্তির সঙ্গে জায়েদের মেসেজিংয়ের স্ক্রিনশট পর্যন্ত দেখিয়েছেন তিনি। যেখানে দেখা গেছে, নির্বাচনে নানা অপকৌশল অবলম্বন করেছেন জায়েদ।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান। সাংবাদিকদের তিনি বলেন, স্ক্রিনশটের ব্যাপারটি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে। একজন পাঠিয়েছে। আধুনিক যুগে এগুলো সবাই জানেন। স্ক্রিনশট হলে, যার কাছে মেসেজ পাঠিয়েছি, তার ছবিটা কোথায়? দুইজনের সঙ্গে আলাপের স্ক্রিনশট দেখানো হয়েছে, তাহলে সেই মানুষটা কে? আমরা এতো বোকা না। স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দেবেন, তাহলে কীভাবে হবে! ওই লোকটাকে সামনে আনেন। যাকে আমি এসব মেসেজ দিয়েছি, তাকে দেখতে চাই।

তিনি আরও বলেন, সম্পূর্ণ বানোয়াট। আমার একটা ছবি দিয়ে প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি ওইদিনই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কথা বলেছি। অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন। এটা যে করেছে, তাকে আইনের আওতায় আনার জন্য আমি মামলা পর্যন্ত করব।

জায়েদ খান আরও বলেন, মেসেজের পাশে ওই ব্যক্তির ছবিও থাকার কথা, উপরে নাম থাকার কথা। কিছুই নেই। এটা কীভাবে সম্ভব। এটা সুপার এডিটেড। আমি বলেছিলাম, আমাকে মার্ডার কেসে আটকানোর চেষ্টা করেছে, পপিকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে, এখন এগুলো শুরু করেছে। ঘটনা হলো, জায়েদ খান জিততেই পারবে না। কিছু মানুষের এমন মানসিকতা কাজ করছে।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

 

 

সম্পর্কিত খবর