শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাল এফডিসি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। নির্বাচনের দিন এফডিসিতে ১৭ সংগঠনের সদস্যদের ঢুকতে না দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ পরিচালক-প্রযোজকরা৷

বিষয়টিকে রীতিমতো অপমানজনক মন্তব্য করে চার দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৭ সংগঠন। দফাগুলো অন্যতম হচ্ছে— এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে না দেওয়া।

এ বিষয়ে শনিবার ১৭ সংগঠনের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছিলেন, এমডি নুজহাত ইয়াসমিনকে ৩০ জানুয়ারি থেকে এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন। রোববার সকাল ৯টা থেকে এফডিসির প্রধান গেটে অবস্থান করার কথা রয়েছে ১৭ সংগঠনের নেতাকর্মীদের। প্রয়োজনে তাদের লাশের উপর দিয়ে যেতে হবে এমডিকে।

কিন্তু দেখা গেল, আজ এ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এমডি নুজহাত ইয়াসমিন৷ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।

বিষয়টি নিয়ে ১৭ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা চলছে।

তবে সংগঠনের দাবি, আন্দোলনের ডাক দেওয়ার আগে থেকেই এমডি নুজহাত এফডিসিতে অবস্থান করছিলেন।

এ বিষয়ে পরিচালক নেতা দেলোয়ার জাহান ঝন্টু গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি এফডিসির এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি। অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।’

 

শিল্পী সমিতির নির্বাচনের দিন বেশ কয়েকজন বরেণ্য পরিচালক সেদিন এফডিসির গেট থেকে বিষণ্ন মুখে ঘরে ফিরেছিলেন।

এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যরা ঘোষণা দিয়েছেন— এর পর থেকে শিল্পী সমিতির আর কোনো নির্বাচন এফডিসিতে হতে পারবে না।

শুধু তাই নয়, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের পদত্যাগ ও শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা।

শনিবার এসব দাবি তুলে কিছু কর্মসূচি দিয়েছেন চলচ্চিত্রের ১৭ সংগঠনের নেতারা।

১৭ সংগঠনের মুখপাত্র চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচনের দিন পরিচালক, প্রযোজক এবং অন্যান্য স্টাফকে এফডিসির বাইরে অবস্থান করতে হয়েছে। আমাদের অনেককে লাঞ্ছিতও করা হয়েছে। আমরা ঘোষণা দিচ্ছি— সামনের কোনো শিল্পী সমিতির নির্বাচন এফডিসিতে হতে পারবে না। শিল্পী সমিতিকে যদি কোনো নির্বাচন করতেই হয়, তবে তা হতে হবে এফডিসির বাইরে অন্য কোথাও। গত কয়েক বছর ধরে শিল্পী সমিতির নির্বাচনে বাড়াবাড়ি রকমের কিছু বিষয় দেখা গেছে, যার চূড়ান্ত সীমা লঙ্ঘিত হয়েছে এবারের নির্বাচনে। আমরা নির্বাচন কমিশনারকে আজীবন নিষিদ্ধ, এফডিসির এমডির অপসারণসহ চার দফা দাবিতে কর্মবিরতি দিয়েছি।’

সম্পর্কিত খবর