শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নতুন প্রেমে হৃতিক? কে সেই রহস্যময়ী তরুণী?

মুম্বাইয়ের জাপানি রেস্তরাঁয় দেখা মিলল দু’জনের। হাতে হাত, মাস্কে ঢাকা মুখ। রেস্তরাঁর দরজা ঠেলে বেরিয়ে তাকে রীতিমতো আগলেই গাড়িতে গিয়ে উঠলেন হৃতিক রোশন। বলিউডের এই জনপ্রিয় তারকার সঙ্গে কে সেই রহস্যময়ী নারী? ধাওয়া করেও তার হদিম পাননি পাপারাজ্জিরা। এক ঝলকের বেশি দেখার সুযোগও হয়নি। সযত্নে সেই মেয়েকে আড়াল করেছেন হৃতিক নিজেই।

ছবি, ভিডিও ইনস্টাগ্রামে পৌঁছতে দেরি হয়নি বিশেষ। আর তারপরই তুমুল শোরগোল। তবে কি প্রেম করছেন ‘ব্যাং ব্যাং’-এর নায়ক? কেউ কেউ বলছেন, হৃতিকের সঙ্গে থাকা মেয়েটি সম্ভবত তরুণী গায়িকা সাবা আজাদ। তবু নিশ্চিত হতে পারেননি কেউই। অজানা প্রেমিকার পরিচয়ের খোঁজে হন্যে অনুরাগীরা। ছবি-ভিডিওতে রাকেশ রোশনের পুত্রের সঙ্গে দেখা গিয়েছে পশমিনা রোশনকেও। সুরকার রাজেশ রোশনের কন্যা তিনি।

দীর্ঘদিনের প্রেমিকা থেকে স্ত্রী সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই কাটাচ্ছেন হৃতিক। ছবি বা পেশাগত পরিসরের বাইরে শুধু ছেলেদের সঙ্গে বা পারিবারিক অনুষ্ঠানে তার দেখা মেলে। সুজান আপাতত সম্পর্কে রয়েছেন আর্সলান গনির সঙ্গে। তাই হৃতিকের একাকীত্ব নিয়েও বেশ চিন্তাতেই অনুরাগীরা। অচেনা কন্যার সঙ্গে তার ছবি-ভিডিও দেখে এক ভক্ত তাই লিখেই ফেলেছেন, “কেউ বলুক, হৃতিক সত্যিই প্রেম করছেন!”

সম্পর্কিত খবর