শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পীরজাদা হারুন ও আমার মধ্যে আঁতাতের কোনো প্রয়োজন নেই : এফডিসি এমডি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একপক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নুজহাত ইয়াসমিন। তিনি আজ রবিবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পীরজাদা হারুনের সাথে আমার আঁতাত করার প্রয়োজন নেই। আমার সাথেও তার আঁতাত করার প্রয়োজন নেই। যারা এসব কথা বলছেন সেগুলো প্রমাণ করার দায়িত্বও তাদের। মন্ত্রিপরিষদ বিভাগের করোনাভাইরাস বিষয়ক নির্দেশনা মেনে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল।’

নুজহাত আরও বলেন, ‘এফডিসির পাস হাজারও মানুষের কাছে আছে। কিন্তু মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গণজমায়েত নিয়ন্ত্রণের নির্দেশনা ছিল। তাই সেই মতো নির্দেশনা দিয়েছি যে, প্রায় ৪০০ জন ভোটার, যারা ভোট গ্রহণ করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী- যারা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন তারা এফডিসিতে থাকবেন। এর বাইরে নিবন্ধিত মিডিয়াকর্মীরা তো আছেনই। এর বাইরে নির্বাচনে অংশ নেওয়া দুই পরিষদ চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিশেষ কারও জন্য পাসের ব্যবস্থা করতে পারতেন।’

উল্লেখ্য, এফডিসির এমডি নুজহাত ইয়াসমীনের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটার ব্যতীত এফডিসির ভেতরে থাকা ১৮টি সংগঠনের সদস্যদের ভেতরে ঢুকতে না দেওয়ায় এই দাবি তুলেছেন তিনি।

সম্পর্কিত খবর