বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এফএসআইবিএল
বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স কর্তৃক আয়োজিত বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১-এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ‘শরিয়াহ কমপ্লায়ান্ট মডার্ন ব্যাংক অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হয়েছে। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এমএ মান্নানের কাছ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মাসুদুর রহমান শাহসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এ আয়োজনে ৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ সেক্টরে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়।



