আইবিটিআরএর চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘দ্য চ্যালেঞ্জেস অব দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। আইবিটিআরএর প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান, ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হুসাইন ও মো. নাইয়ার আজম, সিআরও মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী প্রমুখ। বিজনেস সেশনে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসহাক মিয়া, সরকারের উপসচিব গোলাম মোহাম্মদ ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সিস্টেমস এনালিস্ট এসএম তোফায়েল আহমেদ। এছাড়াও এতে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা এবং ভার্চুয়াল প্লাটফর্মে ব্যাংকের প্রায় ৫০০ জন নির্বাহী ও কর্মকর্তা।



